পররাষ্ট্র মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ০৩ টি পদে মোট ৫৮ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: গবেষণা সহকারী
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৫৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: উচ্চমান করণিক
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://mofa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১৫ জুন ২০২৩ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: